Ticker

6/recent/ticker-posts

ফুলবাড়ীর নাওডাঙ্গায় নতুন পিচঢালা সড়কেই বড় গ"র্ত, ক্ষো"ভে ফুঁসছেন এলাকাবাসী


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১:২১ পিএম



কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আদর্শ মোড়ে সদ্য নির্মিত পিচঢালা সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের এমন বেহাল চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নতুন নির্মিত সড়কে বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, মোটরসাইকেল আরোহী, রিকশা-ভ্যানচালকসহ বিভিন্ন যানবাহনের চালকদের। বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, নতুন সড়ক এত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পেছনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজে অনিয়ম কিংবা যথাযথ তদারকির অভাব থাকতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, সড়ক নির্মাণের এত অল্প সময়ের মধ্যেই এমন গর্তের দায় কার? নিম্নমানের নির্মাণকাজ, নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির ঘাটতি—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা অবিলম্বে সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।



Post a Comment

0 Comments