👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৭:দো পিএম
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা।
রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদী প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা) ও সদস্য সচিব শ্রী বিশ্ব চন্দ্র সেন স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত এক পথসভায় নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়, মাদক একটি জাতীয় ও সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। কিন্তু মাদকবিরোধী কর্মসূচিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনভিপ্রেত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ উত্থাপন করলে তা সংশ্লিষ্টদের মানহানির পাশাপাশি সমাজে বিভ্রান্তি ও অস্থিরতারও সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে দাবি করা হয়, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। তাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার এবং ভবিষ্যতে প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এ প্রতিবাদী বিবৃতিতে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা) এবং সদস্য সচিব শ্রী বিশ্ব চন্দ্র সেন স্বাক্ষর করেন।

0 Comments