Ticker

6/recent/ticker-posts

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৮:৪৭ পিএম


কুড়িগ্রাম, ১৬ জুলাই: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন)। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনের ঘটনাবলি স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়

Post a Comment

0 Comments