👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৬:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন লাইসেন্সবিহীন ও লাইসেন্স নবায়ন না করা ক্লিনিকগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আগামী ৭ দিনের মধ্যে উপজেলার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের লাইসেন্স হালনাগাদ (আপডেট) করতে হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ক্লিনিকের লাইসেন্স হালনাগাদ না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।
উপজেলা প্রশাসনের এ ঘোষণার পর নাগেশ্বরীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকদের দ্রুত লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বৈধ লাইসেন্সের আওতায় পরিচালনা নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হবে। তাই যেসব ক্লিনিকের লাইসেন্স এখনও হালনাগাদ করা হয়নি, তাদের দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

0 Comments