👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৫:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের ৯ নম্বর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চুকে ঘিরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি এবার নির্বাচনে অংশ নেবেন কি না—এ নিয়ে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা ও জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।
স্থানীয়দের একটি অংশের দাবি, গত দুই মেয়াদে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে ভিতরবন্দ ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চেয়ারম্যান বাচ্চু। তাদের ভাষ্য, সড়ক, অবকাঠামো, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান ইউনিয়নবাসীর কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।
এলাকার অনেক বাসিন্দা মনে করছেন, তিনি পুনরায় নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ইউনিয়নের অধিকাংশ মানুষ তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।
তবে এ বিষয়ে আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চুর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে, তার সমর্থকরা আশা করছেন, শিগগিরই তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন।

0 Comments