Ticker

6/recent/ticker-posts

কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজারের ভেতরের ২৫০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৫:০৫ পিএম

মোঃআবু সাঈদ ইসলাম কচাকাটা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজারের ভেতরে প্রবেশের প্রায় ২৫০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত ও জলাবদ্ধতা।

ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, অটোরিকশা চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং শিক্ষার্থীরা কাদা ও পানির কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় অটোরিকশা ও অন্যান্য যানবাহন গর্তে আটকে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতিও কমে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জনদুর্ভোগ কমবে এবং স্বাভাবিকভাবে যানবাহন চলাচল নিশ্চিত হবে।




Post a Comment

0 Comments