👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৫:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালভাঙ্গা এলাকায় চায়না জাল দিয়ে নিয়মিত মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাশেম চেয়ারম্যানের বাড়ির পাশের চাতালের দিকের দোলায় প্রতিনিয়ত নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে। এতে পোনা মাছ, মা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে নিধন হওয়ায় জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে চায়না জাল ব্যবহার করা হলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, নিষিদ্ধ চায়না জালের কারণে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ছে। এতে জলাশয়ে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত এ ধরনের অবৈধ মাছ শিকার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাগেশ্বরীর আপডেট নিউজ স্থানীয় সূত্রে এ তথ্য জানতে পেরেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে অবৈধভাবে চায়না জাল ব্যবহার বন্ধ হবে এবং জলাশয়ের মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষা পাবে।

0 Comments