Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম বাণিজ্য মেলায় ১৩ ও ১৪ জুলাই বিশেষ আকর্ষণ, থাকছেন চলচ্চিত্র তারকারা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম শিল্প ও বাণিজ্য মেলায় আগামী ১৩ ও ১৪ জুলাই দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ বিনোদনের আয়োজন। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এ দুই দিন নীলফামারীর সৈয়দপুরের ‘দ্যা রংমহল সার্কাস’-এর বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কয়েকজন তারকা।

আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতিমান ভিলেন জামাল পাটোয়ারী, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি হামিদ (মৌ) এবং চিত্রনায়ক জুনিয়র মিঠু।

তারকাদের উপস্থিতিতে সার্কাসের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। দর্শকদের বিনোদনের পাশাপাশি রোমাঞ্চকর সার্কাস প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আকর্ষণীয় আয়োজন থাকায় এ দুই দিনে মেলায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কুড়িগ্রাম শিল্প ও বাণিজ্য মেলা শহরের ধরলা সেতু সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের স্টল, বিনোদনমূলক আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

Post a Comment

0 Comments