👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুরিন তাসনিম তেরেসা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
নুরিন তাসনিম তেরেসা নাগেশ্বরী কলেজের প্রভাষক রেজাউল করিম রেজা-এর ছোট মেয়ে। মেয়ের এই কৃতিত্বে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার কাছে দোয়া চেয়েছেন রেজাউল করিম রেজা। তিনি বলেন, সবার দোয়া ও সহযোগিতা থাকলে তাঁর মেয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে এবং দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
নুরিন তাসনিম তেরেসার এই অসাধারণ সাফল্যে নাগেশ্বরীবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল তার আগামী দিনের সাফল্য কামনা করেছেন।

0 Comments