Ticker

6/recent/ticker-posts

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর কুড়িগ্রামের লুৎফর রহমান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৭:৫০ পিএম


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃতী সন্তান মো. লুৎফর রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন।

তিনি অনন্তপুর গ্রামের মরহুম ডাক্তার অলিউল্যাহ মন্ডল চেয়ারম্যান ও মরহুমা হাসনা বেগমের তৃতীয় ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউপিইটিসিতে (UPTC) ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর হিসেবে পদক ও সনদ গ্রহণ করেন।

তার এ গৌরবময় সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষাক্ষেত্রে তাঁর এই অর্জন কুড়িগ্রাম তথা ফুলবাড়ী উপজেলার জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মো. লুৎফর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশের শিক্ষা উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।



Post a Comment

0 Comments