Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত কুড়িগ্রামের আসিফ আব্দুল্লাহ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১:৪৪ এএম


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ।

তার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সংগঠনের আন্তর্জাতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

আসিফ আব্দুল্লাহর এই অর্জনকে ভুরুঙ্গামারী উপজেলার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তারা তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক পদটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

Post a Comment

0 Comments