👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা বাড়াতে নাগেশ্বরী উপজেলার শিক্ষার্থীদের জন্য আসছে বিশেষ সুযোগ। নতুন বছরের শুরুতেই সম্পূর্ণ বিনামূল্যে এক মাসব্যাপী English Speaking & Writing প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজক ও প্রশিক্ষক এম মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। আয়োজক জানিয়েছেন, পুরো এক মাসের প্রতিটি ক্লাস তিনি নিজেই পরিচালনা করবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলা, দৈনন্দিন কথোপকথন, ইংরেজি লেখা, ব্রিটিশ ইংরেজি উচ্চারণ, বেসিক গ্রামার, রিডিং, ভোকাবুলারি, পাবলিক স্পিকিং এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি ব্যবহারের কৌশল শেখানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহে পাঁচ দিন—রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
প্রশিক্ষণের বিস্তারিত:
📅 সময়কাল: ১–৩১ জানুয়ারি ২০২৭
🗓️ ক্লাস: রবিবার থেকে বৃহস্পতিবার
💰 কোর্স ফি: সম্পূর্ণ বিনামূল্যে
🏫 প্রতিষ্ঠান: Masud English Language Learning Centre
📍 ক্লাসের স্থান: শিগগিরই জানানো হবে।
আবেদনের যোগ্যতা: শুধুমাত্র নাগেশ্বরী উপজেলা ও নাগেশ্বরী পৌরসভার শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ইমেইল করতে বলা হয়েছে:
আয়োজকের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনে আরও এগিয়ে যেতে পারবেন।
শিক্ষা হোক সবার জন্য, ইংরেজি শেখার সুযোগ হোক বিনামূল্যে।

0 Comments