👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
বিশেষ প্রতিনিধি, নাগেশ্বরী:
বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রাইট অব ওয়ে (গাছপালা কাটার) কাজের জন্য আগামীকাল কুড়িগ্রামের নাগেশ্বরী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে ৪ নম্বর ফিডার এলাকায় ১ থেকে ২ ঘণ্টা সম্পূর্ণ লাইন বন্ধ থাকবে। এছাড়া রুইয়ারপাড় বটতলার পর থেকে পরবর্তী অংশগুলোতেও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গাছপালা কাটার কাজ চলবে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তা হলো: বড়মানি আদর্শ বাজার, তেলিয়ানির কুটি, ধনিটারি, অন্তায়েরপাড়, রুইয়ারপাড় ও মধুরহাইল্যা।
জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ইনশাআল্লাহ নির্দিষ্ট এলাকার লাইনে গাছপালা কাটার কাজ সম্পন্ন করা হবে। সুষ্ঠুভাবে কাজ পরিচালনার স্বার্থে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের লক্ষ্যে উল্লেখিত এলাকার গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেছে নাগেশ্বরী জোনাল অফিস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

0 Comments