Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৩ চিকিৎসকের যোগদান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৩ জন চিকিৎসক যোগদান করেছেন। উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা আরও গতিশীল, সহজলভ্য ও মানসম্মত করার লক্ষ্যে তাঁদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নবযোগদানকারী চিকিৎসকরা হলেন— ডাঃ মোছাঃ মারিয়া সুলতানা স্বপ্নীল, সহকারী সার্জন; ডাঃ মোঃ তারেক হাসান হিমু, সহকারী সার্জন এবং ডাঃ মোঃ মাহমুদুর রহমান মন্ডল লাবিব, সহকারী ডেন্টাল সার্জন।

নতুন তিন চিকিৎসকের যোগদানের ফলে হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি ও সক্ষমতা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁদের মেধা, দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে হাসপাতাল পরিবার।

এদিকে, নবযোগদানকারী চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাগেশ্বরী পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

Post a Comment

0 Comments