👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৪:২৮ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলাম ব্যাপারী।
তিনি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এলাকার মানুষের পাশে থেকে কাজ করার আগ্রহ থেকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
মোঃ মাইদুল ইসলাম ব্যাপারী জানান, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকার মানুষের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে চান।
এ সময় তিনি ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

0 Comments