Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে এনসিপির চেয়ারম্যান-মেয়র প্রার্থী ৫ জন, জানুন তাঁদের পরিচয় ও পরিকল্পনা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:১৯ এএম


কুড়িগ্রামে এনসিপির চেয়ারম্যান ও মেয়র প্রার্থী: কার কী যোগ্যতা ও পরিকল্পনা কী?

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত দ্বিতীয় ধাপের ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরাসরি সম্প্রচারের (লাইভ) মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাথে উপস্থিত ছিলেন অন্যান্য নের্তৃবৃন্দ। পরবর্তীতে তারা তালিকা আকারে প্রকাশ করে যেখানে কুড়িগ্রাম জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষনা করেন। তাঁরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলায় মো. মুকুল মিয়া, ভূরুঙ্গামারী উপজেলায় মো. মাহফুজুল ইসলাম কিরন, নাগেশ্বরী পৌরসভায় এম মাসুদুর রহমান মাসুদ, উলিপুর পৌরসভায় মো. সুমন খান এবং রৌমারী উপজেলায় মো. মোস্তফা কামাল শাওন।

এম মাসুদুর রহমান মাসুদ, তিনি জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত পরিচয় তিনি লন্ডন থেকে ল নিয়ে পড়াশোনা শেষ করে লন্ডনে আইন পেশা শুরু করেন।

মো. মুকুল মিয়া, তিনি এনসিপি কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে কুড়িগ্রামের এম এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মনোনয়ন পাওয়ায় তিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এবং দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, জনগণের জন্য বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছেন এবং নির্বাচিত হলে সদর উপজেলাকে দুর্নীতি, বৈষম্য ও জনদুর্ভোগমুক্ত আধুনিক ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিটি দপ্তরে সুশাসন, হয়রানিমুক্ত নাগরিক সেবা, সামাজিক ন্যায়বিচার, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ। এ জন্য তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

মাহফুজুল ইসলাম কিরন, তিনি এনসিপি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (ফলিত পরিসংখ্যান) সম্পন্ন করেছেন। তিনি মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর, মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার আহ্বায়ক, মাকসুদা আজিজ লাইব্রেরির পরিচালক এবং আজিজ স্মার্ট এগ্রো ও এ বি কনের উদ্যোক্তা হিসাবে বিভিন্ন সামাজিক সমস্যা ও শিক্ষা নিয়ে কাজ করছেন।

মনোনয়ন পাওয়ায় তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নির্বাচিত হলে মাদক, ক্যাসিনো বা জুয়া, ইভ টিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, খেলাধুলার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন। তিনি একটি উন্নত, আধুনিক, মানবিক ও বৈষম্যহীন ভূরুঙ্গামারী গড়ে তুলতে চান।

মোস্তফা কামাল শাওন, তিনি জাতীয় যুবশক্তির কেন্দ্রী সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেছেন এবং বর্তমানে বিদ্যাবাড়ি নামের একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

মনোনয়ন পাওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ প্রকল্প, মাদক নির্মূল, শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রাধিকার, রৌমারীতে মুক্তাঞ্চল স্তম্ভ নির্মাণ, মঙ্গাপীড়িত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বন্যায় ফসল ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি রোধে কাজ করবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট উন্নয়নেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সুমন খান, তিনি এনসিপি উলিপুর পৌরসভা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পাওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, জনগণের জন্য তাঁর পরিকল্পনা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। তবে ইনসাফভিত্তিক রাজনীতি, আধুনিক উলিপুর গঠন, যুবকদের বেকারত্ব দূরীকরণ এবং মাদক ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে কাজ করছেন তিনি। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান। তাঁর শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় সম্পর্কে জানতে ফোন করলে তিনি হয়তো ব্যস্ততায় রিসিভ করেননি। 

এনসিপি’র এই প্রার্থী ঘোষণায় তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্য দিয়ে কুড়িগ্রামের নির্বাচনী মাঠে দলটির সাংগঠনিক তৎপরতা ও প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

Post a Comment

0 Comments