Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৯:৪০ এএম


নাগেশ্বরী প্রতিনিধি | নাগেশ্বরীর আপডেট নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবাসহ মোঃ হাফিজুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে নাগেশ্বরী থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকা থেকে হাফিজুর রহমানকে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফিজুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

Post a Comment

0 Comments