Ticker

6/recent/ticker-posts

বেগম খালেদা জিয়া পরিষদের জাতীয় নির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন আরিফ হোসেন সরকার


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২:৫৭ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সন্তান মোঃ আরিফ হোসেন সরকার বেগম খালেদা জিয়া পরিষদের জাতীয় নির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন।

তিনি বর্তমানে নাগেশ্বরী উপজেলা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই দায়িত্বে নির্বাচিত হওয়ায় তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন অধ্যায়ের সূচনা হলো।

মোঃ আরিফ হোসেন সরকারের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে তাঁর নিজ এলাকা রামখানা ইউনিয়নসহ নাগেশ্বরী উপজেলার পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।


Post a Comment

0 Comments