Ticker

6/recent/ticker-posts

এইচএসসি উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের নতুন করে ঘুরে দাঁড়ানোর আহ্বান মিলন মিয়ার


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৫:৩৩ পিএম



নাগেশ্বরী প্রতিনিধি | নাগেশ্বরীর আপডেট নিউজ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাগেশ্বরীর আপডেট নিউজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া। একই সঙ্গে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলের পর এক শুভেচ্ছা বার্তায় মোঃ মিলন মিয়া বলেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের এই সাফল্য আনন্দের। তিনি প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের উদ্দেশে তিনি বলেন, “ফেল করা মানে হেরে যাওয়া নয়, বরং নতুন করে শিক্ষা নেওয়া। জীবনে একটি পরীক্ষার ফলাফলই শেষ কথা নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে চেষ্টা করলে ভবিষ্যতে ভালো ফলাফল করা সম্ভব।”

তিনি আরও বলেন, পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় শিক্ষার্থীরা যেন হতাশ হয়ে না পড়ে। বরং নিজেদের ভুল-ত্রুটি চিহ্নিত করে সেগুলো সংশোধনের মাধ্যমে পরবর্তী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদেরও শিক্ষার্থীদের পাশে থেকে মানসিক সাহস ও উৎসাহ জোগানোর আহ্বান জানান তিনি।

মোঃ মিলন মিয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি যারা অকৃতকার্য হয়েছে, তাদের আগামী দিনের সাফল্য, নতুন করে ঘুরে দাঁড়ানো এবং ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

তিনি সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করেন।

Post a Comment

0 Comments