Ticker

6/recent/ticker-posts

আপার টাকার হিসাব’ নিয়ে ফেসবুকে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের পোস্ট


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

‘আপার টাকার হিসাব’ শিরোনামে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ। পোস্টে তিনি অতীতের একটি আর্থিক বরাদ্দ, কারাবন্দি নেতাকর্মীদের ঈদ উদ্‌যাপনের জন্য অর্থ পাঠানোর উদ্দেশ্য এবং ওই অর্থ গ্রহণে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টে রাজু আহমেদ লেখেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার জন্য তিনি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছেন। তবে ভবিষ্যতে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি, ষড়যন্ত্র কিংবা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি না হোক, সে কারণেই প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরা প্রয়োজন বলে মনে করেছেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, সে সময়ের পরিস্থিতি বর্তমান সময়ের মতো ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, বরাদ্দ ছিল এক লাখ টাকা, কিন্তু তিনি জেদ করে দুই লাখ টাকা নিয়েছিলেন।

রাজু আহমেদ জানান, ওই অর্থ পাঠানোর মূল উদ্দেশ্য ছিল কারাগারে ঈদ করা নেতাকর্মীরা যেন ঈদের দিন অন্তত ভালো খাবার খেতে পারেন এবং তাঁদের ঈদ কিছুটা ভালো কাটে।

তিনি আরও দাবি করেন, পুলিশ, সেনাবাহিনী ও যৌথ বাহিনীর ঝামেলায় পড়ার আশঙ্কায় ওই টাকা গ্রহণের দায়িত্ব নিতে কেউ রাজি হননি। প্রতিকূল পরিস্থিতির কারণে বিষয়টি কতটা কঠিন ছিল, তা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে রাজু আহমেদ এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মধ্যে রয়েছেন নাহিদুল ইসলাম বিদ্যুৎ, আশিকুর রহমান আশিক, সফিকুল ইসলাম সাকিব, রকিবুজ্জামান রাকিব, এস এম নাজমুল, মমিনুর রহমান মমিন, আনিছুর রহমান চাঁদ, মঞ্জুরুল ইসলাম রতন, রুহুল আমিন দুলাল, রাশেদুজ্জামান বাবু, ওবাইদুর এবং শেখ রিয়াজুর ইসলাম বাবুল।

এ ছাড়া কারাগারের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি সাদ্দাম হোসেন নয়ন, জাহিদুল ইসলাম সবুজ, মোস্তাফিজুর রহমান সাজু, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রানা এবং ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরন্নবী চৌধুরী খোকনের নাম উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে রাজু আহমেদ বলেন, কাউকে ছোট করা কিংবা বড় করা তাঁর উদ্দেশ্য নয়। অতীতের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যেন কোনো ভুল-বোঝাবুঝি তৈরি না হয়, সে জন্যই তিনি নিজের বক্তব্য তুলে ধরেছেন।

Post a Comment

0 Comments