👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৪ নম্বর বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মঞ্জুরুল আলমের নাম ঘোষণা করা হয়েছে।
আজ জেলা আমীরের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়। মাওলানা মঞ্জুরুল আলম বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেরুবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

0 Comments