Ticker

6/recent/ticker-posts

যুব উন্নয়ন পরীক্ষায় প্রশ্ন ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা, কুড়িগ্রামের রেশমার ১ মাসের কারাদণ্ড


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রেশমা আক্তারের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা চলাকালে রেশমা আক্তার গোপনে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা এক পরিদর্শক তাঁকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডাদেশের পর রেশমা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়।

Post a Comment

0 Comments