👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ৯:২৮ এএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীর আপডেট নিউজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিলন মিয়ার মেয়ে মুনতাহা আক্তার মিহার আজ ৯ বছর পূর্ণ হলো। ১০ বছরে পদার্পণ করেছে সে। ২০১৭ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করে মুনতাহা আক্তার মিহা।
তার জন্মদিন উপলক্ষে নাগেশ্বরীর আপডেট নিউজ পরিবারের পক্ষ থেকে মিহার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। একই সঙ্গে তার জীবনের প্রতিটি ধাপ সুন্দর ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা।
এ উপলক্ষে নাগেশ্বরীর আপডেট নিউজ পরিবারের পক্ষ থেকে মুনতাহা আক্তার মিহার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যরাও মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
শুভ জন্মদিন, মুনতাহা আক্তার মিহা। তার আগামীর পথচলা আনন্দ, ভালোবাসা ও সাফল্যে পরিপূর্ণ হোক—এই শুভকামনা রইল।

0 Comments