👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা শাখার আয়োজনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নাগেশ্বরীর মুক্তমঞ্চে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
পথসভায় প্রধান অতিথির উপস্থিতিকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পথসভাস্থল লোকে পরিপূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নুর বখত।
আলহাজ্ব হারিসুল বারী রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
পথসভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

0 Comments