👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পুলিশ সার্কেল কর্মকর্তা মুনতাসীর মামুন মুনের সঙ্গে মতবিনিময় করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়াসহ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মতবিনিময়কালে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য সজিব মিয়া, কাজল কুমার মহন্ত, রিয়াজুল ইসলাম রুহীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পুলিশ সার্কেল কর্মকর্তা মুনতাসীর মামুন মুন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে জনগণের সামনে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মুনতাসীর মামুন মুন বলেন, “আপনারা সত্য সংবাদ তুলে ধরবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনারাও আমাদের সহযোগিতা করবেন।”
এ সময় তিনি নাগেশ্বরীর আপডেট নিউজ ফেসবুক পেজের প্রশংসা করেন এবং নিয়মিত পেজটির সংবাদ দেখেন বলে জানান। তিনি নাগেশ্বরীর আপডেট নিউজের বিভিন্ন সংবাদকে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা হিসেবে উল্লেখ করে পেজটির সফলতা কামনা করেন।
পাশাপাশি নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে সাংবাদিকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় সংবাদ পরিবেশনে তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
0 Comments