Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী-ওয়াবদা সড়ক নিয়ে প্রশ্ন, সংস্কার হবে কবে?


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম


নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্কঃ

নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ওয়াবদা বাজার হয়ে আয়নালের ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুরবস্থা নিয়ে প্রায় এক বছর আগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। সে সময় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এক বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।

এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাদের প্রশ্ন—দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল অবস্থার দায়ভার কার?

স্থানীয়রা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বছর আগে মানববন্ধন, এক বছর পরও একই চিত্র—কর্তৃপক্ষের টনক নড়বে কবে? এখন এটাই স্থানীয়দের প্রশ্ন।

Post a Comment

0 Comments