Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ওসি এনামুল হকের নেতৃত্বে  কঠোর মাদকবিরোধী অভিযান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৭ পিএম


নিজস্ব প্রতিবেদক | 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে নাগেশ্বরী থানা পুলিশ। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রামখানা ইউনিয়নের দুইটি স্থান থেকে মোট ১০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটের সময় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল রামখানা ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রথমে রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামের চিহ্নিত মাদককারবারি মতিয়ার রহমানের পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদককারবারি মতিয়ার রহমানকে পাওয়া যায়নি।

এবং একই অভিযান  রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামের মাদককারবারি মো. মজনু মিয়া ওরফে মজু (৪০), পিতা- মৃত আনছার আলী এর বাড়িতে অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফ সিরাপ সহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নাগেশ্বরীর আপডেট নিউজ  কে দেওয়া সাক্ষাৎকার ওসি এনামুল হক প্রধান বলেন বলেন, মাদক ও মাদককারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ভাবে চলবে। নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলবেই কাউকে কোনো ছাড় দেওয়া হবে না মাদকের বিষয়ে।

এদিকে টানা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। নাগেশ্বরী বাসীরা মনে করছেন, ওসি এনামুল হক প্রধান যোগদানের পর থেকে নাগেশ্বরী উপজেলায় মাদকের দৌরাত্ম্য কমে এসেছে। সৎ সাহসের সঙ্গে তিনি প্রতিটি মাদক অভিযান কঠোরভাবে পরিচালনা করছেন। 

এবং নাগেশ্বরী বাসী মনে করেন এমন কঠিন অভিযান চলতে থাকলে নাগেশ্বরীতে মাদক অনেকটাই কমে যাবে 


Post a Comment

0 Comments