Ticker

6/recent/ticker-posts

ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণের কথা বলে ইমেইল ও ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে, সতর্ক থাকার আহ্বান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম


নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক:

ফ্যামিলি কার্ড শুমারিতে যারা তালিকাভুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণের কথা বলে ইমেইল আইডি (Email ID), পাসওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ধরনের ফোনকলকে প্রতারণা বা হ্যাকিংয়ের চেষ্টা হিসেবে সতর্ক করা হয়েছে। তাই অপরিচিত কোনো ব্যক্তি ফোন করে তথ্য চাইলে তা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে ফোনালাপের মাধ্যমে কারও কাছে ইমেইল আইডি, পাসওয়ার্ড, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্যসহ কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সরকারি কোনো কাজের কথা বলে অপরিচিত নম্বর থেকে এভাবে ব্যক্তিগত তথ্য বা ইমেইল-পাসওয়ার্ড চাওয়া হলে তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়।

তাই ফ্যামিলি কার্ড শুমারিতে তালিকাভুক্ত সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ফোনকল বা তথ্য চাওয়ার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখুন।

Post a Comment

0 Comments