Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে দুপুর থেকে নিখোঁজ ৬ বছরের শিশু, সন্ধ্যায় কলের ঢাল থেকে ম/র/দে/হ উদ্ধার

 



👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমারপুর মাঝিপাড়া এলাকায় দুপুর থেকে নিখোঁজ ছিল ৬ বছরের এক শিশু।

পরে সন্ধ্যায় স্থানীয় একটি কলের ঢাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশুটির নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম অমল চন্দ্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি দুপুরের দিকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা কলের ঢালের কাছে শিশুটির মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Post a Comment

0 Comments