👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ আগষ্ট ২০২৬, ৯:৪৬ পিএম
সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এবং নাগেশ্বরীর আপডেট নিউজ-এর সম্পাদক মো: মিলন মিয়া। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি।
এক বিবৃতিতে মো: মিলন মিয়া বলেন, “সাংবাদিকের ওপর আক্রমণ কোনো একক ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, সত্যানুসন্ধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি নগ্ন হামলা।”
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
মো: মিলন মিয়া বলেন, “নিরাপদ সাংবাদিকতা, স্বাধীন মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের ভয়ভীতি বা হামলার মুখে ফেলে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা কোনো সভ্য সমাজে কাম্য নয়।”
তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

0 Comments