👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৬, ৬:৪৭ পিএম
মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামী তিন মাসের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া ও সদস্য সচিব মোঃ মামুন মিয়ার স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ মোর্শেদুর রহমান (আনিস)কে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোঃ আবু শামীম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোঃ মেহেদিকুল রহমান (মজলু), মোহাম্মদ রোকনুজ্জামান (মিন্টু), মোঃ নাহিদ হাসান (প্রিন্স), মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোঃ জহুরুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব পদে নূর আমিন লেবু, মোঃ কবিরুল রহমান ও মাহবুব উল আলমকে রাখা হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আল হেলাল খান, মোঃ শফিউল আলম (সানু), মোঃ গোলাম হোসেন (মামুন) ও মোঃ আশরাফুল আলম (শান্ত)।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. রহিম, মোঃ আরিফুজ্জামান, আবুল কালাম আজাদ, মোঃ আবুল কাদের, মোঃ সানজিদ আলম পুষ্প, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান (নিশু), মোঃ এনামুল ইসলাম, মোঃ আবু কাহার রুহেল, মোঃ আজিজুর রহমান, শাহীন আলম, মোঃ বদিউজ্জামান নিলয়, সুইট ইসলাম, মোঃ হাসান আলী, মোঃ খোকনুর জামান, মোঃ শাহিনুর রহমান, মোঃ আরিফুজ্জামান, মোছাঃ কুলসুমা খাতুন ও মোছাঃ মৌসুমী খাতুন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) ও সদস্য সচিব মোঃ মোর্শেদুর রহমান (আনিস) বলেন, নতুন দায়িত্বে তারা সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে কাজ করবেন এবং ভূরুঙ্গামারীর মানুষের উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
নবগঠিত ভূরুঙ্গামারী উপজেলা এনসিপির কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাগত জানিয়েছেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেছেন।

0 Comments