👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ আগষ্ট ২০২৬, ৫:০০ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুটিবাগডাঙ্গা এলাকায় সজনা গাছের ডাল ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন সাজু নামে এক যুবক।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাজু কুটিবাগডাঙ্গা এলাকার মো. সেরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সাজু সজনা গাছের ডাল ভাঙার জন্য গাছে ওঠেন। এ সময় গাছের ডাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছের ডালপালা বিদ্যুতের তারের কাছাকাছি থাকলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

0 Comments