Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে হোটেল-রেস্তোরাঁকে অর্থদণ্ড


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ আগষ্ট ২০২৬, ৭:৫৩ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি: হাসান মাহমুদ জয় 

অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আজ ০৮ আগস্ট ২০২৬ তারিখে কুড়িগ্রাম সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে শহরের জান্নাত হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে অনুমোদনহীন লিকুইড ব্যবহার, ব্যবহৃত তৈল অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং মোড়কহীন দই বিক্রির মতো গুরুতর অপরাধ ও আলামত পাওয়া যায়।

এই অপরাধগুলো প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা (অর্থদণ্ড) আরোপ করা হয়।

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন, কুড়িগ্রাম-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


Post a Comment

0 Comments