👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ আগষ্ট ২০২৬, ১০:৪৮ পিএম
স্টাফ রিপোর্টার, নাগেশ্বরী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই সারাদেশে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এর ছোঁয়া লেগেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতেও। হাট-বাজার, চায়ের দোকান কিংবা মেঠোপথের আড্ডায় এখন একটাই প্রশ্ন— কে হচ্ছেন নাগেশ্বরী উপজেলার আগামী দিনের অভিভাবক? এই নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেদার ইউনিয়নের টানা দুইবারের সফল চেয়ারম্যান এবং কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য মরহুম আ খ ম শহিদুল ইসলাম বাচ্চুর দ্বিতীয় পুত্র আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ-এর নাম।
দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই তরুণ ও জনবান্ধব নেতা আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
নিজের প্রার্থিতার কথা জানিয়ে আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ বলেন, "আমি দীর্ঘদিন ধরে নাগেশ্বরীর মেহনতি ও সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। আমার বিশ্বাস, তরুণ প্রজন্মের দূরদর্শী নেতৃত্ব সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। নাগেশ্বরীবাসীর সেই সুদীর্ঘ প্রত্যাশা পূরণ করতেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও বলেন, "আমাদের নাগেশ্বরী উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। নির্বাচিত হলে এই এলাকার চিহ্নিত সমস্যাগুলোর স্থায়ী সমাধানসহ মাদক ও সন্ত্রাসমুক্ত এক আধুনিক নাগেশ্বরী গঠনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।"
এদিকে সরেজমিনে কেদার, কচাকাটা, বল্লভেরখাস ও নারায়ণপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শ্রমজীবী, কৃষক ও দিনমজুরদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত নাম রাশেদ। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো সমস্যায় তিনি নিজস্ব তহবিল থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
স্থানীয় ভোটার ফারুক আহমেদ, মাইনুল ইসলাম ও এরশাদ আলী জানান, "ওয়াজেদুল কবির রাশেদ একজন সৎ, সুশিক্ষিত ও তরুণ নেতৃত্ব। একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ নাগেশ্বরী গঠনে উনার কোনো বিকল্প নেই।"
দল-মত নির্বিশেষে নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং নিজের নির্বাচনী স্বপ্ন বাস্তবায়নে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন এই তরুণ চেয়ারম্যান প্রার্থী।

0 Comments