Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ‘A+ সংবর্ধনা–২০২৬’


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ৬:২৮ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা। ‘A+ সংবর্ধনা–২০২৬’ শীর্ষক এ আয়োজনে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২৬ আগস্ট) কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানান, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments