👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী কওমী মাদ্রাসার প্রধান মুহতামীম মাওলানা মো. আমিনুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের বিষয়ে আলোচনার জন্য স্থানীয় আলেম সমাজের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মাওলানা উলিউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা মো. আমিনুল ইসলামকে নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পেরে শনিবার দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে একই দিন দুপুর আড়াইটায় নাগেশ্বরীর অন্ধ হাফেজ হুজুরের মাদ্রাসায় নাগেশ্বরীর বিভিন্ন আলেমকে নিয়ে বিষয়টির মীমাংসার লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাওলানা উলিউল্লাহকে উপস্থিত করার জন্য বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও শুরুতে তাকে পাওয়া যায়নি।
তবে বৈঠকের শেষ পর্যায়ে তিনি উপস্থিত হন। সেখানে তিনি নিজের ভুল স্বীকার করে উপস্থিত আলেম সমাজ ও সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি অঙ্গীকার করেন।
উপস্থিত আলেমরা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments