Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে নি/হ/ত ১, আটক ১০


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জান্নাত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি রাস্তা ব্যবহার ও বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান, সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরেই দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।



Post a Comment

0 Comments