👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ৫:০৮ পিএম
মোঃ মিলন মিয়া
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরকুটি গ্রামে ২০২৪ সালে প্রতিষ্ঠিত ভিতরকুটি ইসলামিক সমাজ কল্যাণ ও যুব সংগঠন মানবসেবা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অসহায় পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, গ্রামীণ রাস্তা মেরামত, ধর্মীয় ওয়াজ মাহফিলের আয়োজন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের নিজস্ব তহবিলের পাশাপাশি এলাকার দানশীল ও গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এসব মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আল-আমিন ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. হাসান আলী। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

0 Comments