Ticker

6/recent/ticker-posts

১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২:৩৬ পিএম


নিজস্ব প্রতিবেদক:

১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শনিবার (১১ জুলাই) রংপুরে পৌঁছেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, নীলফামারী জেলা আমীর এবিএম আব্দুস সাত্তার এমপি, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়েদুল্লাহ সালাফি এমপি এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মোনতাকিম এমপি।

পরে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরাও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আমীরে জামায়াতকে বরণ করে নেন।

সার্কিট হাউসে অবস্থানকালে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ সিরাজুল হকের বড় মেয়ে ও নাতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি নাতিদের স্নেহও করেন।

এ সময় সার্কিট হাউসে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

উল্লেখ্য, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।


Post a Comment

0 Comments