👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৮:৩২ পিএম
জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ৬৪ জেলায় মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা ও জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২২ জুলাই) আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও দৃঢ় করা।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
এ সময় নেতারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ জাতীয় দাবিগুলো বাস্তবায়নে জনমত গড়ে তোলার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments