Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে বাণিজ্য মেলায় ইট-পাটকেল নিক্ষেপের মামলায় প্রধান আসামি আটক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৬:৩৮ পিএম


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রাম বাণিজ্য মেলা এলাকায় 'মা নাদিয়া পরিবহনে' ইট-পাটকেল নিক্ষেপ এবং শ্রমিকদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সিদরাত হোসেন সৌরভকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক সিদরাত হোসেন সৌরভ কুড়িগ্রাম শহরের একতা পাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি কুড়িগ্রাম বাণিজ্য মেলা এলাকায় 'মা নাদিয়া পরিবহন'-এ ইট-পাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সিদরাত হোসেন সৌরভকে প্রধান আসামি করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Post a Comment

0 Comments