👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী ভিটাপাড়া এলাকায় সেচ পাম্পের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে দুই চোর আটক হয়েছেন।
আটকরা হলেন রাজিবপুর উপজেলার মন্ডলপাড়া এলাকার মোঃ হাফিজুর রহমান (৪০) এবং জাউনিয়ার চর গড়াইমারী এলাকার মোঃ মাইদুল ইসলাম (২০)।
জানা যায়, চোরচক্রটি সেচ পাম্পের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি চোরাই ট্রান্সফরমার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ রায়হান কবির (২৫) নামে আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছেন বলে জানা গেছে।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ট্রান্সফরমারটি জব্দ করে এবং আটক দুইজনকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

0 Comments