👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
মোঃ সাইফুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি :২৫ জুলাই ২০২৬ইং
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরপাটতলা উচ্ছ গ্রামের বাসিন্দা প্রায় ৭৮ বছর বয়সী মোঃ গুলজার আলী ও তার প্রায় ৭০ বছর বয়সী স্ত্রী দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ দম্পতি একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। একসময় বৃষ্টির পানি ঠেকাতে ঘরের ছাউনি পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও টানা রোদ, বৃষ্টি ও ঝড়ে সেই পলিথিন ছিঁড়ে গেছে। বর্তমানে বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে, আর ছাউনির ফাঁক দিয়ে দেখা যায় খোলা আকাশ। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
স্থানীয়দের অভিযোগ, মোঃ গুলজার আলী দুই ছেলে থাকলেও তারা বাবা-মায়ের নিয়মিত খোঁজখবর নেন না এবং ভরণপোষণের দায়িত্বও পালন করছেন না। ফলে বার্ধক্যের এই সময়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে বৃদ্ধ দম্পতির।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি সহায়তা, একটি টেকসই বসতঘর এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে এই অসহায় দম্পতির কষ্ট অনেকটাই লাঘব হবে।
স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বৃদ্ধ দম্পতির খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

0 Comments