Ticker

6/recent/ticker-posts

প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নিয়ে উধাও, রাজারহাটে এনজিওকর্মীর বিরুদ্ধে অভিযোগ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:০৭ পিএম


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছাট কালুয়া গ্রামে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত এনজিওকর্মীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাট কালুয়া গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার স্ত্রী লাইলী বেগমের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার আশ্বাস দিয়ে ১০ হাজার টাকা নেন ওই ব্যক্তি। পরে কাঁঠালবাড়ী বাজারে যাওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী লাইলী বেগম জানান, প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না।

অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৮৯-৮০-৮০-৪৯ বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগটি ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Post a Comment

0 Comments