👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৩:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:নাগেশ্বরীর আপডেট নিউজ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত নিচের পানিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির বাইরে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments