Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী পৌরসভার ৪টি কাঁচা রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৩:৪৩৮এএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন এলাকায় ৪টি কাঁচা রাস্তা পাকাকরণের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৬ জুলাই ২০২৬ আনুষ্ঠানিক  এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর প্রশাসক এইচ. এম. খোদাদাদ হোসেন, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, নাগেশ্বরী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা কাঁচা রাস্তার কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন। এসব রাস্তা পাকাকরণ সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় স্থানীয় বাসিন্দারা উন্নয়নকাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান। উদ্বোধন শেষে অতিথিরা নির্মাণাধীন রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments